বীর মুক্তিযাদ্ধা ও বিশিষ্ট সমাজসেবকদের ওয়াটস্আপ গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা

January 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ ৮নং কনকপুর ওয়াটস্আপ গ্রুপ ও সবুজ শ্যামল মৌলভীবাজার ওয়াটস্আপ গ্রুপের উপদেষ্টা  বাংলাদেশ এর কমিটির সদস্য মাওলানা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও আহমদ ফরুক এর পরিচালনায়, গ্রুপের উপদেষ্টা বীর মুক্তিযাদ্ধা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ইখতিয়ার উদ্দিন, উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম চৌধুরী মাহমুদ ও যুক্তরাজ্য প্রবাসী আহাদ আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

২৯ জানুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দে সন্ধা ৭টায় আর,এস কায়রান রেস্টুরেন্টে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট সমাজসেবক মৌলভীবাজার জেলা পরিষদের ১০ নং ওয়ার্ড সদস্য ও ৮নং কনকপুরের সাবেক সফল চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি খালেদ চৌধুরী, রুহেল আহমদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটি এর চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কনকপুর ইউ,পি ২নং ওয়ার্ড মেম্বার খুর্শেদ মিয়া, মমসাদ সুমিত, শাহ্ মোস্তফা রক্তসেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাইফুর রহমান চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য আসিক মিয়া, আলাল আহমদ, নাবিদ আহমদ, মনওয়ার আহমদ, রুমেল আহমদ, সুজেল কাইয়ুম, সুমন আহমদ, করিম আহমদ, কামাল আহমদ, জুয়েল খান, ওয়াজী মিয়া, প্রমূখ।

উলেখ্য যে ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিপুল রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। রক্তমূল্যে অর্জিত স্বাধীনতায় ৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনা থেকে শেষ পর্যন্ত গৌরবজ্জ্বল ভূমিকা পালন করেছে ৮নং কনকপুর ইউনিয়নের অনেক মুক্তিযাদ্ধা একই ভাবে অবদান রেখেছে মৌলভীবাজার জেলার অনেক মুক্তিযাদ্ধাগন। ১৯৭১ সনে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়। পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com