কমলগঞ্জ বার্ষিক মিলাদ ও স্কুল ড্রেস বিতরণ

January 30, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর  ইউনিয়নের আধকানী গ্রামে বদরুন নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পোশাক বিতরণ করা হয়। পরে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার ৩০ জানুয়ারি দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাব্বির আহমেদ ভূইয়ার সভাপতিত্বে ও সহকারি ধর্মীয় শিক্ষক আব্দুল ওয়াবের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে  ছিলেন কমলগঞ্জ সরকারী গণ- মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিঞা, সাইফুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম, সুজা মেমরিয়াল কলেজের অধ্যাপক হারুন অর রশিদ ভূইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৮০ জন শিক্ষার্থীর মাঝে বিদ্যালয়ের পোশাক বিতরণ করা হয়। ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র প্রদান করে তাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ বছরে প্রথম বারের মত বদরুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com