বিতর্কিত নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পূণভোটের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

January 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে তদারকি সরকারের অধীনে পূণরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে মৌলভীবাজারে।

৩০ জানুয়ারী বুধবার দুপুরে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু। সিপিবি নেতা রমাপদ ভট্টাচার্য যাদুর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, সিপিবি জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, যুব ইউনিয়নের জেলা সভাপতি মাসুক মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক বিপাশা দাশগুপ্তা, সমাজতাতিœ্রক ছাত্র ফ্রন্টের কলেজ শাখার সাধারণ সম্পাদক বিশ^জিত নন্দী।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ভুয়া ভোটের ভূয়া নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ, রাষ্ট্রীয় অনাচারের বিরুদ্ধে কথা বললে সরকার গণতন্ত্র ও উন্নয়নের বিরোধী বলে ট্যাগ দেয়। এরকম হাস্যকর, অদ্ভুত ও মনগড়া তথ্যদিয়ে গণরোষ বেশিদিন দমানো সম্ভব হবেনা। সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতারণার নির্বাচন বাতিল এবং পূণরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com