বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
January 31, 2019,

জনি বেগম॥ “বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি” এই প্রতিপাদ্য নিয়ে সদর উপজেলা মৌলভীবাজার এর আয়োজনে ৩১ জানুয়ারী বৃহস্পবিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে বিজ্ঞান বিষয়ক সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মিজানুর রহমান। কি-নোট পেপার উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: বিনেন্দু ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। বিজ্ঞান বিষয়ক সেমিনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান রেডিওপল্লীকন্ঠকে বিস্তারিত জানান।



মন্তব্য করুন