কমলগঞ্জ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

January 31, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের শমশেরনগরে বি এ এফ শাহীন কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় বি এ এফ শাহীন কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. রবিউল হাসান। বৃহস্পতিবার ৩১ জানুয়ারি দ্বিতীয় দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর কুদ্দুছ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com