শহরের ফুটপাত ব্যবসায়ীদেরকে পুণর্বাসন করলেন পৌর মেয়র

স্টাফ রিপোর্টার॥ ফুটপাতের খুচরা ও পাইকারি বিক্রেতাদেরকে পৌর মার্কেটের ২য় তলায় পুনর্বাসন করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
৩১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এই বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে মোঃ ফজলুর রহমান বলেন, “মূলত যানজট নিরসন করে শহরের সৌন্দর্য্য বর্ধনের জন্য আমাদের এই উদ্যোগ। এখানে ব্যবসায়ীরা সাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবে। ক্রেতারাও কেনাকাটার জন্য সুন্দর পরিবেশ পাবে। আমরা এখানে যাবতীয় নাগরিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছি। ফ্যান লাগিয়েছি ও বাথরুম ফ্যাসিলিটি দিয়েছি।”
রাস্তায় না থেকে দোতলায় এসে ক্রয়-বিক্রয়েরও আহবান জানান মেয়র ফজলুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মোঃ ফয়সল আহম্মদ, মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ, সহকারি প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌর বহুমখী ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন আহমদ, বাজার পরির্দশক নুরুজ্জামান ও আব্দুল মতিনসহ আরও অনেকে।



মন্তব্য করুন