কমলগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “সুস্থ সবল জাতি চাই-পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই”এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তকবির হোসেন এর নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়। এ সময় ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা খাদ্য অফিসের কর্মচারীবৃন্দসহ ১০/১২ জন লোক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তকবির হোসেন এর মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি ছুটির দিন ও এসএসসি পরীক্ষা থাকায় সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান করা হয়েছে। তবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ভানুগাছ ও শমশেরনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতিকে দাওয়াত করা হয়েছে।



মন্তব্য করুন