জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৯ পালিত

February 2, 2019,

জনি বেগম॥ “সুস্থ-সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যেও বিকল্প নাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে ২য় বারের মতো পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৯।

এ উপলক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার এর আয়োজনে ২ ফেব্রুয়ারী শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় জেলা প্রসাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, অতিরিক্তজেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আলহাজ¦ নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com