কমলগঞ্জের কামুদপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রদান

February 2, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার কামুদপুর উচ্চ বিদ্যালয়ে একটি কম্পিউটার প্রদান করেছে আফরোজ উদ্দীন ট্রাস্ট। ২ ফেব্রুয়ারী শনিবার দুপুর ২টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আনুষ্টানিকভাবে কম্পিউটার তুলে দেন।

কামুদপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক জিল্লুর রহমানে সভাপতিত্বে এবং শিক্ষক আরাফাত আদনান সাইমনের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন আফরোজ উদ্দীন ট্রাস্টের কর্ণধার মোঃ আফরোজ উদ্দীন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক জহিরুল ইসলাম নানু, রুবেল চৌধুরী, সাইদুল বাছিত প্রমুখ। অনুষ্টান শেষে স্কুলের ছাত্রছাত্রীদের হাতে আনুষ্টানিকভাবে কম্পিউটার সেট তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com