দুর্নীতি প্রতিরোধে ১০৬ হটলাইনে কল করুন : মৌলভীবাজারে দুদক মহাপরিচালক

February 2, 2019,

স্টাফ রিপোর্টার॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (প্রতিরোধ) সারওয়ার মাহমদু এর সাথে মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৯টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব এ এস আব্দুল কাদির মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।
দুদক মহাপরিচালক (প্রতিরোধ) বলেন, অভিযোগের জন্য দুদক হটলাইন-১০৬ চালু করেছে। ১০৬ হটলাইনে কল করে যে কেউ অভিযোগ করতে পারেন, অভিযোগকারীর সকল তথ্য গোপন রেখেই তদন্ত কাজ হচ্ছে। এ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড টাঙ্গানো হয়েছে।
দুর্নীতি একেবারে নির্মুল করা না গেলেও দ্রুত তা কমিয়ে আনতে নতুন প্রজন্মকে যুক্ত করতে হবে। নতুন প্রজন্মকে বুঝাতে হবে দুর্নীতির সুফল ও কুফল সম্পর্কে। এ লক্ষে এ বছরের মধ্যে সকল স্কুলে সততা সংঘের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে‘ পরীক্ষার ফরম পূরণের সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ অনৈতিক। ফরম পূরণের সঙ্গে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ফি নেওয়া সমর্থনযোগ্য নয়। সরকারি বিধি-বিধানের লঙ্ঘন করে অর্থ গ্রনহণ বন্ধে কমিশন এ জাতীয় অভিযান অব্যাহত রাখবে।’ এ বছর মৌলভীবাজার অথবা হবিগঞ্জ জেলায় দুর্নীতি বিরোধী গন শুনানী করার পরিকল্পনা রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ এরশাদ মিয়া, প্রতিরোধ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এস এম মুজিব, সাংবাদিক এস এম উমেদ আলী, হাফিজ মির্জা শামীম আহমদ, মোহাম্মদ মাহমুদ খান, ডাঃ আব্দুল মুহিত চৌধুরী, শিরিন আক্তার, এডভোকেট মোঃ আব্দুল মান্নান চৌধুরী, সালেহ আহমদ যোবের, ফয়ছল আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com