জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও কামালপুর ইউপি চেয়ারম্যানের গ্রেফতারের নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি

February 3, 2019,

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক, মৌলভীবাজার উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের ধারাবাহিক চার বারের সফল চেয়ারম্যান ফয়ছল আহমেদের জনপ্রিয়তায় ভীত সন্ত্রস্থ আওয়ামীলীগ তাকে জনগনের কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষে, ষড়যন্ত্রমুলক ভাবে মিথ্যা বানোয়াট ঘটনা সাজিয়ে ন্যাক্কারজনক ভাবে তাদের হাতিয়ার পুলিশ বাহিনী ব্যবহার করে গ্রেফতার করেছে। যা অত্যান্ত নিন্দীত ও ঘৃণিত তাদের ফ্যাসিবাদী একনায়কতন্ত্র চরিত্রের বহিঃপ্রকাশ। মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান অন্যায়ভাবে একজন জনপ্রিয় জননেতা ফয়ছল আহমদকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সাজানো বানোয়াট মামলা থেকে অব্যাহতি প্রদান করে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com