বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বিদায় সংবর্ধনা
February 4, 2019,

আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন আক্তারের বিদায় সংবর্ধনা সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ ফেব্রুয়ারী দুপুরে স্কুলের প্রধান শিক্ষক খায়রুন্নেছা বেগমের সভাপতিত্বে ও অজয় কুমার সেনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ রাজিব মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল শাহিন, সহ সভাপতি আশিকুর রহমান, শিক্ষক গৌরী রানী দে, মহিমা আক্তার, আইভি আক্তার ও শিক্ষার্থীবৃন্দ।



মন্তব্য করুন