কমলগঞ্জে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন

February 4, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি/২০১৮-২০১৯ এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উপজেলার কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুরানী ভৌমিক, সহকারি প্রধান শিক্ষক নাসির উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শরীরর্চ্চা প্রশিক্ষণ মো: ফয়জুল হক।

কালেঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুরানী ভৌমিক জানান, মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিস কালেঙ্গা উচ্চ বিদ্যালয়কে নির্ধারিত করেছে। মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণে শুধু মাত্রা ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আগামী ৭ মার্চ ২০১৯ ভলিবল প্রশিক্ষণের সমাপ্তি হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com