রাষ্ট্রপতি পদক পেলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল

স্টাফ রিপোর্টার॥ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠার জন্য রাষ্ট্রপতি পুলিশ সেবা পদক (পিপিএম) পেয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম।
সোমবার ৪ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শাহ জালাল ২০১৫ সালের ৬ জুলাই মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পুলিশ সপ্তাহ ২০১৮ তে তিনি প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম-সেবা’ পদকে ভূষিত হন।
২১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৩ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেন। মোহাম্মদ শাহ জালালের বাড়ী কুমিল্লা জেলায়।
২০১৮ সালের ৮ই জানুয়ারি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ শাহ জালালকে বিপিএম-সেবা পদক পরিয়ে দেন।
পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল ‘রাষ্ট্রপতি পদক’ পাওয়ায় তার অনুভূতি জানতে চাইলে বলেন, ‘প্রথমে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও নিজ কর্মস্থল জেলার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভাল কাজ করলে যখন স্বীকৃতি পাওয়া যায় তখন ভাল লাগে এবং আগামীদিনের কাজে করার অনুপ্রেরণা জোগায়। জনগণের সেবা দিতে সব সময় নিজেকে নিয়োজিত রাখতে চান ।



মন্তব্য করুন