মৌলভীবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

February 5, 2019,

জনি বেগম/পলি রানী দেবনাথ॥ ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এই শ্লোগানে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও বই পড়া প্রতিযোগীতার মধ্যে দিয়ে জাতীয় গ্রন্থগার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ৫ ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজের মুন হলে এসে মিলিত হয়। পরে জেলা প্রশাসক মো: তোফায়েল আহমদ এর সভাপতিত্বে ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ হাবিবুর রহমান, গ্রন্থাগার সমিতি মৌলভীবাজার সভাপতি সৈয়দ মোকাম্মেল হোসেন মুন্না, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক অশোক কুমার সেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বই পড়া প্রতিযোগীতায় ১৮ সালের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com