ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

February 5, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার সিলেট রোড, কুসুমবাগ, ত্রৈলোক্যবিজয়,কামালপুর বাজার, বেকামুড়া, সরকার বাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়েছ্।ে

মঙ্গলবার ৫ ফেব্রুয়ারী ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন পুলিশ লাইনের  পুলিশ ফোর্স। অভিযানকালে সিলেট রোডে অবস্থিত এলাহি সবজি ভান্ডারকে ৫ হাজার টাকা,  কুসুমবাগে অবস্থিত বিসমিল্লাহ সবজি আড়ৎ কে ৩ হাজার টাকা, ত্রৈলোক্যবিজয়ে অবস্থিত মশাহিদ মিয়ার সবজির দোকানকে ৩ শত  টাকা, সরকার বাজারে অবস্থিত জুয়েল মিয়ার সবজির দোকানকে ২ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত শহিদ মিয়ার সবজির দোকানকে ৮ শত টাকাসহ মোট ১১ হাজার ১ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন, উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, বাটখারা ও ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com