প্রাণহীন  হাওর,নদী ও গাঙ্গ জলগড়ায় না তারপরও জলাধার বা জলাশয়

February 5, 2019,

ইমাদ উদ দীন॥ কাগজে কলমে আছে বাস্তবে নেই। আর যে গুলো আছে তাও এখন মরে যাচ্ছে। এমন মহাসংকটে কোন রকম বেঁচে থাকা জেলার নদী,খাল,হাওর,জলাশয় ও গাঙ্গ। চিরচেনা দৃশ্যে এখন অনেকটাই পরিবর্তন। নানা সমস্যা ও সংকটে এখন তা ধ্বংসের দোরগোড়ায়। তার অন্যতম কারণ। নাব্যহ্রাস। দীর্ঘদিন সংস্কার হীনতায় এখন এমন বেহাল দশা। জেলার এসকল মিঠা পানির উৎস সমূহের অধিকাংশের অস্থিত্ব প্রায় বিলিনের পথে। ভরাট হচ্ছে জেলার নদী,খাল,হাওর ও গাঙ্গ। কিন্তু নেই কোন সংস্কারের উদ্যোগ। বছরের পর বছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ঐতিহ্য আর অস্তিত্ব টানপোড়নে। এখন শুধু মানচিত্রেই এসব নদী,গাঙ,ছড়া,খাল,জলাশয় ও হাওর। কিন্তু বাস্তব দৃশ্যে তার মিল নেই। কাগজে কলমের এই মিঠা পানির জলাধার গুলো এখন অনেকটাই বিরান ভূমি। অযতœ আর অবহেলায় ভরাট হয়ে এখন শ্রেণী পরিবর্তন হয়েছে। জল গড়ানো বা জল ধরে রাখার এই উৎস সমুহের। স্থানীয়দের ক্ষোভ বা অভিযোগ ওই সকল স্থানে দিয়ে এখন আর জলগড়ায়না। তারপরও কাগজে কলমের পরিচয় জলাধার বা জলাশয়। এমন অবস্থা এখন এজেলার খর¯্রােতা ঐতিহ্যবাহী নদী,খাল,গাঙ,জলাশয় ও হাওরগুলোর। মানবসৃষ্ট নানা সমস্যা ও সংকটে যে গুলো যুদ্ধ করে মৃত্যুপথ যাত্রী হয়ে এখন কোনরকম ঠিকে আছে। নাব্যহ্রাসে জৌলুস হারিয়ে এখন নিজেদের পরিচিতিটাও সংকটাপন্ন। তাই স্রোতস্বী এই নদী,গাঙ,খাল ও হাওর নিয়ে শৈশবের স্মৃতির সাথে বিস্তর ফারাক হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এখন ধারণ ক্ষমতা না থাকাতে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে বন্যা ও দীর্ঘ জলাবদ্ধতা। আর শুষ্ক মৌসুমে মরুভূমি। স্থানীয় মিঠা পানির এসকল উৎসগুলোর এমন বেহাল দশায় বিরুপ প্রভাব পড়েছে দেশীয় প্রজাতির মাছ,জলজপ্রাণি ও উদ্ভিদের উপর। খাদ্য ও বাসস্থান নিয়ে তারাও জীবন মৃত্যুর চরম ঝুঁকিতে। স্থানীয়দের শঙ্কা এমন দূর্দশা চলমান থাকলে কয়েক বছরের মধ্যেই তা বিলিন হবে। তারা জানালেন প্রতিবছরই পলি জমে ভরাট হচ্ছে নদী,খাল,গাঙ,জলাশয়,জলাধার ও হাওরগুলো। আর এই সুযোগে চলে দখল উৎসব। যে যার মত প্রভাব খাটিয়ে চালাচ্ছেন দখল দ্বারিত্ব। একারনে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে চিরচেনা দৃশ্যপট। ভরাট হওয়া অংশে গড়ে ওঠছে ঘরবাড়ি কিংবা ক্ষেতের ভূমি। এ কারনে বর্ষা মৌসুমে যেমন বন্যা হয়ে সৃষ্টি হয় দীর্ঘ জলাবদ্ধতা। তেমনি শুষ্ক মৌসুমেও পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। জেলার অন্যতম নদী মনু, ধলাই, ফানাই,সোনাই ও জুড়ী এখন মুমূর্ষ অবস্থায়। অন্যদিকে মরে যাওয়া শাখা নদী বরাক,বিলাস, লাংলী, গোপলা ও আন ফানাই নদীর অস্তিত্বই বোঝার উপায় থাকে না শুষ্ক মৌসুমে। নাব্যহ্রাসের কারনে বর্ষা মৌসুমে পানির ধারন ক্ষমতা না থাকায় নদী,গাঙ ও হাওরগুলোর দু’তীর ভেঙ্গে প্লাবিত হয় আশপাশের গ্রাম। পানিতে তলিয়ে গিয়ে ক্ষতি হয় ঘরবাড়ি ও চাষাবাদের। ওল্টো চিত্র শুষ্ক মৌসুমে। নদী,গাঙ ও হাওরের বিল গুলোতে পানি না থাকায় চাষাবাদ নিয়ে বিপাকে পড়েন কৃষিজীবী লোকজন।

নদী ও হাওর তীরবর্তী এলাকার বাসিন্দারা জানান মৌলভীবাজার সদর,রাজনগর,কুলাউড়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মনু নদীর বিভিন্ন স্থানেই শুষ্ক মৌসুমে চর জেগে ওঠে। কুলাউড়ায় ফানাই, কমলগঞ্জে ধলাই,জুড়ী উপজেলা জুড়ী ও সোনাই নদীর একই অবস্থা।

জানা গেল মৌলভীবাজার সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে কুশিয়ারা নদীর একটি শাখা বরাক নাম ধারণ করে হবিগঞ্জের নবীগঞ্জ দিয়ে প্রবাহিত হয়েছে। শীতকালে বরাক একেবারে পানিশূন্য হয়ে পড়ে। শ্রীমঙ্গলের রাজঘাট দিয়ে প্রবাহিত লাংলী নদী হেতিমগঞ্জ নামক স্থানে বিলাস নদীতে গিয়ে মিলিত হয়েছে। পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসা এ নদীর রূপরেখা খালে পরিণত হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের বাসিন্দারা জানান শ্রীমঙ্গলের হাইল হাওরের পাশ দিয়ে বয়ে যাওয়া গোপলা নদী তার ঐতিহ্য হারিয়েছে শুধুমাত্র পলির কারনে ভরাট হয়ে। কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ের বাসিন্দারা জানান ফানাই ও আন ফানান একসময় খর¯্রােতা থাকলেও এখন নানা কারনে ভরাট হয়ে যাওয়াতে নেই সেই জৌলুস। সিন্দুরখান এলাকার বাসিন্দারা জানান লাংলী নদীর বিভিন্ন অংশ বালুমহাল হিসেবে ইজারা দেওয়া হয়। স্থানীয়দের কাছে লাংলী নদী নয় এখন তা কালেঙ্গিছড়া হিসেবে পরিচিত। শীতকালে এসকল নদীর বুকে চাষাবাদ হয় শাকসবজি,চড়ানো হয় গরু,মহিষ ও ছাগল।

অন্যদিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর অংশের তলদেশ পলি জমে ভরাট হওয়ায় দেশের বৃহত্তম হাওর হাকালুকি ও কাউয়াদীঘি সমান্তরাল। হাওর দু’টিও ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর একারনে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর ফসলহানী হাওর দু’টি নিত্যসঙ্গী। একই অবস্থা হাইল হাওরেরও। তাই মৌসুমে আউশ,আমন,বোরো ও সবজি চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েন স্থানীয় কৃষকরা। কৃষকের চাষাবাদের রক্ষায় কাউয়া দিঘি হাওরে প্রায় শতকোটি টাকার মনু প্রকল্পে সেচ সুবিধার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প বসালেও তা গোড়াতে গলদ থাকায় কাজে আসছেনা। দূর্ভোগগ্রস্থদের দাবি প্রকল্প পরিকল্পনায় উজানের পাহাড়ী ঢলের পানি ধারনের চিন্তা না করে ওই প্রকল্পের বাস্তবায়নে এই দূর্দশা। বর্ষা মৌসুমে কুলাউড়ার ভাটেরা ও উজান এলাকার ১৮টি স্থান দিয়ে কাউয়া দিঘিতে পানি প্রবেশ করায় এই সেচ পাম্প সেচদিয়ে কুলিয়ে উঠতে পারেনা। আর দীর্ঘ সংস্কার হীনতায় পানির ক্যানেল গুলোও কাজে আসায় উপকৃত হচ্ছেন না কৃষকরা। তাই নতুন করে অনুরুপ আরেকটি পাম্প হাওজের দাবি স্থানীয় ক্ষতিগ্রস্থ চাষীদের। অন্যদিকে পলি জমে কুশিয়ারা নদীর সঙ্গে হাওরের সংযোগ বাধাগ্রস্থ হওয়ায় দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তার বিরূপ প্রভাব পড়ছে। তাই হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ।এই নদী গুলোর সাথে হাওর,গাঙ্গ,ছড়া ও খাল গুলোর সংযোগ নাব্য হ্রাসের কারনে বিলুপ্ত হওয়ায় ব্যাহত হচ্ছে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন।

স্থানীয় কৃষিজীবীরা জানান দীর্ঘদিন থেকে ভরাট হওয়া নদী,খাল,গাঙ,জলাশয়,জলাধার ও হাওরগুলোর পুনঃখনন না হওয়াতে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে আগের মত তারা চাষাবাদ করতে পারছেন না। শীতকালে আগে কৃষকরা সেচ সুবিধা পেয়েছিল। তখন কৃষিক্ষেত্রে এসেছিল অভাবনীয় সাফল্য। এই নদী গুলো দিয়ে একসময় বড় লঞ্চ,নৌকা চলাচল করত। দেশের বিভিন্ন স্থানে ব্যবসা-বাণিজ্য ছিল এই নৌপথকে ঘিরে। অথচ এখন শুষ্ক মৌসুমে মানুষ পায়ে হেঁটে এই নদীগুলো পার হয়। এরই সাথে বড় সড়কগুলোর পাশে থাকা দেশীয় প্রজাতীর মাছের নিরাপদ অভয়াশ্রম এই জলাশয় গুলোও এখন নেই বললেই চলে।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ. স. ম ছালেহ সুহেল বলেন দেশীয় প্রজাতির মাছসহ জলজপ্রাণি,উদ্ভিদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভরাট হওয়া এজেলার স্থানীয় খাল,জলাশয়,বিল,নদী,গাঙ্গ ও হাওরগুলো পরিকল্পিত ভাবে দ্রুত খননের প্রয়োজন। এ গুলো পুনখনন হলে তখন অবৈধ দখলও থাকবেনা। বন্যা ও খরা থেকে জলজপ্রাণী,উদ্ভিদ,পরিবেশ,প্রতিবেশ ও দূর্লভ প্রজাতির নানা জীববৈচিত্রও রক্ষা পাবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com