রেডিওপল্লী কন্ঠ পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার॥ ইউ কে এইড-ডি এফ আই ডি আর্থিক সহযেগিতায় এবং আইপাস বাংলাদেশ ও বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) কারিগরী সহযোগীতায় রেডিও পল্লী কন্ঠ এফ এম ৯৯.২ দীর্ঘ এক বছর ধরে“সুরক্ষা”নামে রেডিও টকশো, রেডিও ম্যাগাজিন, উঠান বৈঠক ও পাবলিক সার্ভিস এনাউন্সম্যান্ট (পিএসএ) এর মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলার সক্ষম নারী, নব দম্পতি, কিশোর কিশোরী ও প্রান্তিক জনগণকে প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিশেষ করে দীর্ঘ মেয়াদী পদ্ধতি গ্রহন ও সেবা প্রাপ্তি সর্ম্পকে সচেতন করে যাচ্ছে ।
গ্রামীন জনগোষ্ঠী বিশেষ করে সাধারন জনগোষ্ঠীর সাথে সরাসরি মত বিনিময়ের জন্য উঠান বৈঠক একটি অন্যতম মাধ্যমে হিসেবেবিবেচিত । তার’ইধারা বাহিকতায় জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার চাঁদনীঘাট, নাজিরাবাদ,একাটুনা ইউনিয়নের বর্ষিজোড়া, হামোরকোনা, চাঁদনীঘাট, মাতারকাপন, পাহাড় বর্ষিজোড়া, হরিজনপল্লী, কুইসার, হারিয়ানা শ্রোতাক্লাব, চাটুরা পল্লীসমাজ, মনোহরকোনা, পূর্ব মাতারকাপন, ইসলামপুরসহ বিভিন্ন গ্রামে সক্ষম দম্পতি এবং কিশোরীগণকে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার দীঘ মেয়াদী পদ্ধতি যেমন নারীদের জন্য ইমপ্লান্ট ও আই ইউ ডি এবং স্থায়ী পদ্ধতি মধ্যে পুরুষদের জন্য এন এস ডি এবং নারীদের জন্য টিউবেক টমি সর্ম্পকে ধারণা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য যে, রেডিও পল্লীকন্ঠ ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের জানুয়ায়ী মাস পর্যন্ত সর্বমোট ১০ টিউঠান বৈঠক, ১০ টিট কশো ও ১০টি ম্যাগাজিন অনুষ্ঠান আয়োজন করেছে। টকশোর মাধ্যমে শ্রোতাগণ পরিবার কল্যাণ অধিদপ্তরের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নোত্তর মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সর্ম্পকে সরাসরি জেনে নিতে পারছেন । ফল শ্রুতিতে, এক দিকে যেমন সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে পরিবার পরিকল্পনা সর্ম্পকে যে সকল লোকাচার ও সামাজিক কুসংস্কার আছে তা ধীওে ধীওে লোপ পাচ্ছে তথামা ও শিশু মৃত্যুহার কমে আসছে ।
উক্ত কার্যক্রমের সফল তা সর্ম্পকে জানতে চাইলে একাটুনা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুস সালাম মুঠোফোনে প্রতিবেদককে জানান গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করার ক্ষেত্রে কমিউনিটি রেডিও” রেডিও পল্লীকন্ঠ”ভুমিকা অত্যন্ত গুরুত্বর্পূণ।কারণ হিসেবে তিনি বলেন গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ সাংসারিক ও কাজের চাপে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি গ্রহন এবং এর ক্ষেত্রে উদাসিনতা দেখায় পাশাপাশি এর ব্যবহার ও অনিয়মিত হয়ে পড়ে, ফলশ্রুতিতে অনাকাংখিত গর্ভ ধারণ ও গর্ভপাত সংক্রান্ত জটিলতায় ভোগেন। তাই তাদেও কেমনে করিয়ে দেয়া বাস্বরণ করানোর পাশা পাশি উক্ত সেবাগুলোতে তাদের প্রবেশ গম্যতা বৃদ্ধিও লক্ষ্যে রেডিও কার্যক্রম চলমান রাখা প্রয়োজন।



মন্তব্য করুন