হলিমপুর জাকারিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত

February 9, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার হলিমপুর ভাই ভাই যুবসংঘ কর্তৃক আয়োজিত প্রবাসী জাকারিয়ার সহযোগিতা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে গোরারাই বাজার সংলগ্ন হলিমপুর উত্তর মাঠে খেলায় নবীগঞ্জ বাগাউরা ক্রিকেট দল মৌলভীবাজার সাটিয়া তরুন সংঘের মোবাবেলা করে। প্রথমে বাগাউরা ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ২৩৫ রান করে,দলের পক্ষে মাহবুব ৭২,মারুপ ৪৯ রান করে,বোলার নাজমুল ৪ উইকেট লাভ করে জবাবে সাটিয়া ১৪৮ রানে ওল আউট হয় ,দলের পক্ষে সানি ৪০ রান করে, রাজিব পায় ২ উইকেট। মাহবুব ম্যান অবদ্যা ফাইনাল নির্বাচিত হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন ১নং খলিলপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন আমিরুল ইসলাম সাহেদ,কাতার প্রবাসী রিপন মিয়া, কয়েছুর রহমান,নানু মিয়া, শিবু মিয়া,পবলু মিয়া, গিয়াস উদ্দিন,প্রবাসী জাকারিয়া আহমেদ, সালেহ আহমেদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com