এমবি আর জুয়েলার্সে ডাকাতির স্বর্ণালংকার উদ্ধার, আটক-২

আশরাফ আলী॥ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের এমবি আর জুয়েলার্স থেকে ডাকাতির স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দোকানের দুই কর্মচারীকে আটক করা হয়। শনিবার ৯ ফেব্রুয়ারি দুপুরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গত রবিবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি ও তাজপুর ইউনিয়নের উদরকোণা-পালপাড়া গ্রামের মোঃ আনা মিয়ার বাড়ীতে ডাকাতির ঘটনাটি ঘটে। এসময় ডাকাতরা ঘরে থাকা নগদ ৩ লক্ষাধিক টাকা ও ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয়।
সিলেটের ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জানান, সিলেটের ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি মো. আনা মিয়ার বাড়িতে দুদূর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির সাথে জড়িত জুয়েল মিয়া (৩৫) ও ডাকাত সরদার ফয়সল মিয়াকে (৪৫) আটক করলে তাদের স্বীকার মোতাবেক মৌলভীবাজারের এমবি আর জুয়েলার্সে অভিযান চালিয়ে এক ভরি তিন আনা স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ ৫হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়।



মন্তব্য করুন