মৌলভীবাজার জেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

February 9, 2019,

স্টাফ রিপোর্টার॥ ক্ষমতাসীন আওয়ামীলীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদিত তালিকা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ নিজের ফেইসবুকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছেন। এবিষয়ে তার বক্তব্য যানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশিত তালিকা সূত্রে জানা যায় ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ  ওমর ফারুক চৌধুরী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ স্বাক্ষরিত মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের  অনুমোদিত কমিটিতে জেলা সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ছাড়াও যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন সৈয়দ সেলিম হক,  সাংগঠনিক সম্পাদক সুমেষ দাশ যিশু, শেখ রুমেল আহমেদ ও অর্থ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন সন্দীপ দাশ।

উল্লেখ্য : ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি- বার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত হন। এর পর প্রায় ২ বছর পর পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com