পুলিশ সুপার শাহ জালাল বিপিএম থেকে পিপিএম পদকে ভূষিত হওয়ায় দুর্জয় ক্লাবের শুভেচ্ছা

February 11, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম থেকে পিপিএম পদকে ভূষিত হওয়ায় জনপ্রিয় সামাজিক সংগঠন দুর্জয় ক্লাবের পক্ষ থেকে সোমবার ১১ ফ্রেবুয়ারী সকালে জেলা পুলিশ সুপারের নিজ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন,দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কালাম,সহ যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব সামি, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতা ভূইয়া তানিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম সামাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শরীফ আহমদ,দপ্তর সম্পাদক সোহেল আশরাফ,নির্বাহী সদস্য আজিজুল হোসাইন চৌধুরী, মাসুম আহমদ প্রমূখ।উলে¬খ্য যে গত সোমবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে‘পুলিশ সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলার  পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম কে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পদক তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com