কমলগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ১ লক্ষ টাকা অনুদান দিলেন লন্ডন প্রবাসী লিয়াকত খান ও জ্যোৎস্না খান দম্পতি

February 12, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্ম্মাণের জন্য প্রেসক্লাবের উন্নয়ন তহবিলে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন পতনউষার নিবাসী লন্ডন প্রবাসী বিশিস্ট সমাজসেবক লিয়াকত খান  ও কবি জ্যোৎস্না খান। ১১ ফেব্রুয়ারী সোমবার রাত ৮টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত অফিসে কমলগঞ্জ পৌরসভার মেয়র ও প্রেসক্লাব ভবন উন্নয়ন কমিটির আহবায়ক মোঃ জুয়েল আহমেদ এর নিকট আনুষ্টানিকভাবে তাদের পক্ষে তুলে দেন ছাত্রলীগ নেতা মিতুল খান ও ব্যাংকার জসিম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ^জিত রায়, সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, প্রেসক্লাবের সদস্য আব্দুল মুক্তাদির, সাংবাদিক সালাহ উদ্দীন শুভ প্রমুখ।

উল্লেখ্য যে, পতনউষারের নিবাসী লিয়াকত খান ও জ্যোৎস্না খান দীর্ঘ দিন ধরে লন্ডণে বসবাস করছেন। প্রচারবিমুখ এ দম্পতি নিরবে এলাকায় অসহায় গরীব মানুষের কল্যানে কাজ করে চলেছেন। বিগত বন্যায় আক্রান্ত পতনউষারে অনেক পরিবারকে আর্থিক সহযোগীতা করেন। শুধু তাই নয় বিভিন্ন স্কুল কলেজে দানের দান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com