আদপাশা গ্রামে ডাকাতি সংঘঠিত : নগদ টাকাসহ ৭ লক্ষ টাকার মালামাল লুট
February 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার অমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে আদপাশা গ্রামের মছব্বির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মছব্বির মিয়ার মেয়ের জামাই আতিক মিয়া জানান। ১০-১২জনের ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ির সবাইকে জিম্মি করে একটি কক্ষে ও বাথরুমে তালা দিয়ে রাখে। পরে ডাকাতদল ঘরের বিভিন্ন কক্ষ তসনছ করে নগদ ৬০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণ এবং মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।



মন্তব্য করুন