খঞ্জনপুর সৈয়দ মনফর আলী প্রাইমারী মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

February 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলাধীন ১নং খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,খঞ্জনপুর গ্রামের শিক্ষানুরাগী প্রয়াত সৈয়দ মনফর আলীর নামানুসারে প্রথম বারের মত প্রায় দশটা প্রাইমারী স্কুলের বিশজন ছাত্র-ছাত্রীর হাতে নগদ চেক ও সনদ পত্র হাতে তুলেদেয়া হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রব চৌধুরী সভাপতিত্বে ও গোরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়েরসহ সভাপতি আমিরুল ইসলাম শাহেদের পরিচালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুঅরবিন্দ পোদ্দার বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাইমারী সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ রাজিব মিয়া, বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মোঃ লতিফুর রহমান, প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,সিলেট জেলা বারে আইনজীবী এডভোকেট সাইফুর রহমান, ওয়াহিদ সিদ্দেক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, গোরারাই প্রাইমারী স্কুলে সভাপতি খালিছুর রহমান,কাটারাই সঃ প্রাঃ প্রধান শিক্ষক মোঃসেলিম মিয়া,দেওয়াননগর সঃ প্রাঃ প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব।

উপস্থিত ছিলেন বৃত্তিদাতা ব্যাংকার সৈয়দ তোফাজ্জল হোসেন, ইউ/পি সদস্য মেঃ রব্বান মিয়া,খঞ্জনপুর প্রাইমারী স্কুলে সভাপতি মোঃ তারিকউল্লাহ, প্রধান শিক্ষক হরিদন সূত্রধর, হাজী বোরহান উদ্দিন,হাজী আব্দুল বাড়ী,মোঃ আব্দুন নূর মাষ্টার,সৈয়দ লিয়াকত আলী, প্রবাসী ফিরুজমিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com