বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কমলগঞ্জে “স্বপ্ন ফেরিওয়ালার” এতিমদের মধ্যে খাদ্য বিতরণ
February 14, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে“স্বপ্ন ফেরিওয়ালা” সামাজিক সংগঠনের উদ্যোগে এতিম ও গরিব মাতাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে খাদ্য বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ।
সংগঠনের সভাপতি শাহীনুর রহমানের সভাপতিত্বে ও সজীব দেররায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারীনেত্রী মুন্না রায়, সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মোহিত, দেওয়ান আং রহিম মুহিন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক এতিম ও গরিব মাতাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।



মন্তব্য করুন