আন্তর্জাতিক ভাষা দিবস ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতি আয়োজিত শহরে এম সাইফুর রহমান স্টেডিয়ামে আন্তর্জাতিক ভাষা দিবস ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলা ১৫ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শহিদ বরকত ফাইটার শহিদ জব্বার কিংসের মোকাবেলা করে খেলা ২-২ গোলে নির্ধারিত সময় শেষ হয় প্রথমআর্ধ্বে শহিদ বরকত ফাইটার সিহাবের গোলে এগিয়ে যায় দ্বিতীয়র্ধ্বে হেলালে পেলান্টি গোলে সমতা ফিরে জব্বার কিংস আবার ওলি গোলে এগিয়ে যায় জব্বার কিংস খেলার শেষ হওয়ার আগ মূহুর্তে জম্মনের গোলে খেলায় সমতা আনে শহিদ বরকত ফাইটার পরে খেলায় গড়ায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে ব্যবধানে শহিদ জব্বার কিংস জয়লাভ করে। ফাইনাল খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয় শহীদ জব্বার কিংসের হেলাল ।টুর্নামেন্ট সেরা গোলকিপার শহীদ বরকত ফাইটারের কামরুল খেলোয়াড় হয় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জব্বার কিংসের হেলাল
খেলা শেষ প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান।উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার রায়হান আহমেদ, মৌলভীবাজার জেলা ক্রিড়া সংস্থা সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ, মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি তনজু খান, সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ, সহ মৌলভীবাজার জেলার সাবেক সকল ফুটবল খেলোয়াড় বৃন্দ।



মন্তব্য করুন