টেলিভিশন সাংবাদিকদের প্রতিষ্ঠান ইমজার বনভোজন ও আনন্দ সম্মেলন উৎসব

বিকুল চক্রবর্তী॥ আনন্দ উচ্ছ্বাসে পূরোদিন নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে টেলিভিশন সাংবাদিকদের প্রতিষ্ঠান ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মৌলভীবাজার এর বনভোজন ও আনন্দ উৎসব ২০১৯।
সকালে শ্রীমঙ্গলের প্রকৃতি ভ্রমন যাত্রা শুরুর মধ্যদিয়ে বনভোজন ও আনন্দ উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার প্রবীণ সাংবাদিক ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি এম সালাম।
ফিনলে টি কোম্পানীর জাগছড়া ও ভাড়াউড়া ডিভিশনে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো দৃষ্টি নন্দন ভ্রমন স্পর্ট এর নান্দনিকতা অবলোকন, গুপ্তধন উদ্ধার, তিন পায়ে দৌড়, ধাঁধার উত্তর দেয়া ও র্যাফেল ড্র:, গল্পের আসর, আলোচনাসভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মকান্ড।
বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় ইমজা মৌলভীবাজারের সভাপতি শাহ্ অলিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানীর ভাড়াউড়া ডিভিশনের ডিজিএম গোলাম মোঃ শিবলী, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ্ এলাহী কুটি, প্রথম আলো মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন নিপু ও এনটিভির স্টাফ রিপোর্টার এ এস এম উমেদ আলী প্রমুখ।
এ ছাড়াও আনন্দ সম্মেলনে ইমজা ও প্রেসক্লাবের অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশনেন।



মন্তব্য করুন