কুদালীছড়ায় অপরিকল্পিত সুইচ গেইট দ্বায় কার ?

February 17, 2019,

মু.ইমাদ উদ দীন॥ ছড়াটির নাম কুদালীছড়া। এক সময়ের ¯্রােতস্বী ছড়াটি মানব সৃষ্ট দানবীয় আচরনে এখন প্রায় মৃত। শহরের পানি নিস্কাশন ও জলাবদ্ধতা নিরসনে এই ছড়াটিই একমাত্র অবলম্বন। এই উপলব্দি থেকে গেল বছর পৌরসভার উদ্যোগে শুরু হয় সংস্কার ও  খনন কাজ। কুদালীছড়ার পৌরসভার অংশের সংস্কার ও খনন কাজ হওয়ায় এখন অনেকটাই সুফলতা পাচ্ছেন উপকারভোগীরা। এবার হচ্ছে পুন:খনন। কিন্তু অনেকটাই বিপরীত চিত্র ভাটি অংশে। কুচুরিপানা আর পলিভরাটে অস্তিত্ব সংকটে পড়েছে ছড়াটি। কিন্তু দেখার নেই কেউ। মোস্তফাপুর ইউনিয়নের কাইঞ্জার হাওরের পর আজমেরু এলাকায় সুইচ গেইট ক্ষেত কৃষির জন্য কৃষকদের পানি সেচের সুবিধা দেখিয়ে তৈরি হলেও তা এখন অনেকটাই মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলজিইডির তত্তাবধায়নে ৪-৫ বছর পূর্বে নির্মিত সুইচ গেইটি এখন কোন কাজেই আসছেনা গ্রামবাসির। অপরিকল্পিত ভাবে নির্মিত ছোট্ট এই সুইচ গেইটি দিয়ে পানি নিস্কাষন না হতে পেরে জলাবদ্ধতায় সৃষ্টি হচ্ছে কচুরিপানা। সুইচ গেইট দিয়ে পানি নিস্কাষন না হওয়া বাধ্য হয়ে পাশ দিয়ে খনন করা হয়েছে খাল। এতে যাতায়াতের জন্য ব্যবহৃত হওয়া এই পথটিও এখন তাদেরকে ফেলেছে বিড়ম্বনায়। স্থানীয় বাসিন্দারা তাদের এই দূর্ভোগের বিষয়টি এলজিইডি, জেলা প্রশাসন ও পৌরসভাসহ সংশ্লিষ্টদের নজরে আনলেও কেউ দ্বায় নিতে চাচ্ছেন না। ছড়াটির উপরের অংশ খনন হওয়ায় আগত বর্ষায় এই স্থানে পানি নিস্কাষন নিয়ে পোহাতে হবে চরম দূর্ভোগ। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে ও ছবি তোলে রিপোর্টটি তৈরি করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক মু.ইমাদ উদ দীন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com