মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রী ৩য় বর্ষের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠিত

February 19, 2019,

স্টাফ রিপোর্টার॥ “এসো সবাই মিলিত হই, আনন্দ উল্লাসে” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে সেশন সমাপনী অনুষ্ঠান ২০১৯।

সোমবার ১৮ ফেব্রুয়ারী মৌলভীবাজার সরকারি কলেজের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মৌলভীবাজার সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: ফজলুল আলী। জনি বেগমের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র-ছাত্রী সহ অন্যান্য বিভাগের ছাত্রছাত্রী বৃন্দ। আলোচনাসভা শেষে অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলীকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com