সমকাল সুহৃদ সমাবেশের আলোচনাসভা ও বই মেলার উদ্বোধনী অনুষ্ঠিত

February 19, 2019,

জনি বেগম॥ সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী একুশের বই মেলা শুরু হয়েছে।
১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় বই মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব। সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ রায় চৌধুরী প্রমুখ। বই মেলা আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com