চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল

আশরাফ আলী॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার সভাপতি মোঃ কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আশরাফুর রহমান।
কামাল হোসেনর আইনজীবী তপন পাল তপু জাগরণকে জানান, কামাল হোসেন তার ছোট ভাইয়ের ব্যাংক লোনের জামিনদার ছিলেন। সে কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এব্যাপারে আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরোও বলেন, এটা পরিকল্পিতভাবে বাতিল করা হয়েছে।
বুধবার ২০ ফেব্রুয়ারী সকালে মনোনয়নপত্র বাছাইয়ে চেয়ারম্যান পদে কামাল হোসেনের মনোনয়ন বাতিল হওয়ায় এ পদে অন্য কোন প্রার্থী নেই।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বৈধ প্রার্থী হলেন- আলাউর রহমান টিপু, এমদাদাদুর রহমান রেনু। আব্দুল মতিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বৈধ শাহিনা রহমান, মিতা ভুঁইয়া ও মিলি আছিয়া রহমান। এবং রাশেদা খাঁনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।



মন্তব্য করুন