এডভোকেট জামিল উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

February 21, 2019,

স্টাফ রিপোর্টার॥ মরহুম এডভোকেট জামিল উদ্দিন চৌধুরীর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন।

২০ ফেব্রুয়ারী বুধবার রাতে মৌলভীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে সিনিয়র এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, জেলা বারের সাবেক সভাপতি শান্তি পদ ঘোষ, সিনিয়র আইনজীবি কামাল উদ্দিন আহমদ চৌধুরী, রহমান, ব্যারিষ্টার জিসান হায়দার, ব্যারিষ্টার জহরত আদিব চৌধুরী, পাবলিক প্রসিকিউটর এএসএম আজাদুর,

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এডভোকেট মির্জা ছয়েফ উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজী, আব্দুল খালিক দীপেন্দ্র কুমার দাস গুপ্ত, আবুল কাশেম, মাহবুবুল আলম রুহেল, কামরেল আহমদ চৌধুরী, অসিত রঞ্জন ভট্টাচার্য, আবু তাহের, আব্দুল মুকিত মাইনু প্রমুখ।

স্মরণসভা শেষে হাফিজ এডভোকেট আব্দুল আলিম এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নৈশ্যভোজ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com