আপিলে চেয়ারম্যান পদে  প্রার্থীতা ফিরে পেলেন কামাল হোসেন

February 26, 2019,

আশরাফ আলী॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার সভাপতি মো. কামাল হোসেন আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন।

এর আগে ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়।

সোমবার ২৫ ফেব্রুয়ারি সকালে আপিল শুনানী শেষে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা ফিরিয়ে দেন।

এখন চেয়ারম্যান পদে কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে কোনা বাঁধা নেই।

কামাল হোসেনর আইনজীবী তপন পাল তপু জাগরণকে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com