দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
February 27, 2019,

পলিরানী দেবনাথ॥ দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগনকে অভিহিতও সম্পৃক্ত করণের লক্ষ্যে বিশেষ প্রচার ও উদ্ধৃতকরন কর্মসূচির আওতায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় জেলা তথ্য অফিস মৌলভীবাজার এর আয়োজনে সৈয়দ শাহ মোস্তফা কলেজে অধ্যক্ষ মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয় ককর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো.সালাহ উদ্দিন। এছাড়া ও উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।



মন্তব্য করুন