সাদেক আহমদের পীর আব্দুল কাদের (র:) জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

February 28, 2019,

ইমাদ উদ দীন॥ বড় পীর আবদুল কাদের জিলানী (রহ:) এর জীবনী নিয়ে লেখা বিশিষ্ট লেখক, গবেষক ও গীতিকার সাদেক আহমদের বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ ফেব্রুয়ারী শনিবার একুশের বইমেলায় সোহারাদি উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে এই জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর সহ লেখকবৃন্দ। পায়রা প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটির সাফল্য কামনা করে বাণী দিয়েছেন দেশবরণ্য কবি আসাদ চৌধুরী। বইটি উৎসর্গ করা হয়েছে লেখকের প্রয়াত মাতা মরহুমা সৈয়দা সায়রা আহমেদর প্রতি। বইটির অনলাইন পরিবেশক রকমারি ডট কম। এটি ছাড়া লেখকের অনান্য জনপ্রিয় বই হল দাঁড়াও পথিক যথাক্রমে ৪ খন্ড।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com