মৌলভীবাজারে জাতীয় ভোটার দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ “ভোটার হব ভোট দেব’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শুক্রবার ১ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র্যালী বের করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রোকন উদ্দিনের নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা নজরুল ইসলাম মুহিব সহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রেসক্লাব চত্তর পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুকনুদ্দিন এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী প্রমুখ।



মন্তব্য করুন