রাজনগরের কালারবাজারে অসহায়-মেধাবী শিক্ষার্থীদের উপকরণ বিতরণ

March 2, 2019,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার শত বছরের পুরোনো নলুয়ারমূখ (কালারবাজারে) অসহায়-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উত্তরভাগ ইউনিয়ন অনলাইল প্রবাসী গ্রুপ নামের একটি সংগঠন। ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইদুল ইসলাম রুবেল।

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল ওয়াদুদ,আব্দুল মুমিন সবুজ,মুজিবুর রহমান ও স্কুলের শিক্ষকমন্ডলীসহ অনেকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com