জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের মাতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার॥ গুজারাই নিবাসী সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনিতীবিদ,বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক বিরোধী দলীয় হুইপ, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ¦ আজিজুর রহমানের মাতা ও জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের দাদী মোছাঃ রহিমা খাতুন (৯৭) শুক্রবার রাত ১২.১০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লøাহি ওয়াইন্নাইলাহির রাজেউন) মৃত্যুকালে তিনি ৬ছেলে ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকেল সোয়া ৫টায় মৌলভীবাজার সদর উপজেলার গুজারাইস্থ নিজবাড়ীতে নামাজে জানাযা সর্বস্থরের মানুষের উপস্থিতে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গবীর শোক ও শোকসন্তপ্ত পবিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন,
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।



মন্তব্য করুন