তাঁতীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

March 2, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা তাঁতীলীগ এর ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ শনিবার দূপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন।

পরে জেলা তাঁতীলীগের আহবায়ক মোহাম্মদ আলী হায়দার এর সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ নেছার আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন, তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদকসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তরা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সারা বিশ্বে উন্নয়নের মডেল হিসাবে এগিয়ে গেছে। কাজেই দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com