কুলাউড়ায় অনলাইন জার্নালিস্ট সোসাইটির আনন্দ ভ্রমণ ও অভিষেক সম্পুন্ন

কুলাউড়া প্রতিনিধি॥ অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটি আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ শুক্রবার পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম কুলাউড়ার সিআরপি রেস্টহাউজে এ আনন্দ ভ্রমণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে কুলাউড়া শহর থেকে সংগঠনের উপদেষ্টা ও কার্যকরী কমিটির ২৫ জন সদস্যদের নিয়ে ২টি গাড়ি করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বেলা একটায় গাড়ি পৌঁছে যায় নির্ধারিত গন্তব্য স্থানে। এরপর সবাই অবলোকন করতে থাকেন পাহার ঘেড়া প্রাকৃতিক নয়নাভিরাম রেষ্টহাউজের চারপাশ। সংগঠনের সদস্যদের অংশগ্রহনে শুরু হয় বিভিন্ন খেলাধুলার পর্ব। সেই সাথে আনন্দ ভ্রমণে আসা সদস্যরা সকল কে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন। একপর্যায়ে সেখানে খাবার পর্ব শেষে আনন্দ ভ্রমণে আগত সকলকে নিয়ে শুরু হয় আকর্ষণীয় রাফেল ড্র। রাফেল ড্র মনভরে উপভোগ করেন সবাই। পরে রাফেল ড্র ও খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার পর্ব শুরু হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমনের প্রাণবন্ত উপস্থাপনার মধ্যে দিয়ে পুরষ্কার বিতরনীর সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মুক্তাদির হোসেন, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, সংগঠনের সভাপতি ফারহানা বেগম হেনা, সংগঠনের সহ-সভাপতি- সুমন আহমদ, সংগঠনের সহ-সভাপতি- শাকিল সিদ্দিকী খালেদ, সংগঠনের সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন, কাতার প্রবাসী কমিউনিটি নেতা রাহিবুল ইসলাম সাদিক, সংগঠনের কার্যনির্বাহী সদস্য এস এ কাওছারসহ প্রমুখ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম দিদার, দপ্তর সম্পাদক মো: রেদওয়ান হোসেন, কোষাধ্যক্ষ মুকিম আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মইনুর রহমান শাহানসহ প্রমুখ। পরে রাফেল ড্রতে বিজয়ী ১১ জন ও খেলাধূলায় বিজয়ী ৯ জনকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন উপদেষ্টাবৃন্দ।
সংগঠনের সভাপতি ফারহানা বেগম হেনা ও সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন বলেন, তরুণ সংবাদকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের লেখনীর ধারা সমাজ কে আলোকিত করার প্রত্যয় নিয়ে এ সোসাইটি গঠন করা হয়েছে। এই উদ্যোগ এগিয়ে নিতে ও অভিষেক অনুষ্ঠানকে সফল ও সুন্দর করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



মন্তব্য করুন