কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত
March 2, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। শনিবার বিকাল ৪ টায় কমলগঞ্জ-মাধবপুর বীরশ্রেষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান সড়কের জবলারপার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত ৪ জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কারা হয়েছে। আহতরা হলেন-অটোরিক্সার যাত্রী রামাকান্ত ছত্রী (৫০), মোটরসাইকেল আরোহী সালমান মিয়া (২০), লছমন (৩৫) ও সাগর (৩০)। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসকি মেডিক্যাল অফিসার ডা. সাজেদুর কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মাঝে গুরুতর রামাকন্ত ছত্রী ও সালমান মিয়া। তাদের মাথায় ও পায়ে আঘাত লেগেছে।



মন্তব্য করুন