মৌলভীবাজারে পল্লীবিদ্যুৎ সমিতির ৩১ লাখ টাকার মালামালসহ ২ জন আটক

March 2, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩১ লাখ টাকার মালামালসহ এনার্জী প্যাকের ২ জন কর্মকতাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
শনিবার ২ ফেব্রুয়ারি রাতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ এক প্রেসব্রিফিং করে জানিয়েছেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আরিফ শাহরিয়ার ফাহাদ অভিযোগ করেন, প্রায় ৩১ লাখ টাকার বৈদ্যুতিক মালামাল সদর উপজেলার আকবরপুর এলাকা থেকে নৈশপ্রহরীকে বেঁধে নিয়ে যায়। পুলিশ বিষয়টি অনুসন্ধ্যান করে সন্দেহভাজন পাহারাদার রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পাহারাদার রমজানের তথ্যমতেই পুলিশ এনার্জী প্যাকের সাইড ইঞ্জিনিয়ার আবু রাহেল আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে হবিগঞ্জ জেলার বাহুবল পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে পুলিশ প্রায় ৩১ লাখ টাকার বৈদ্যুৎতিক মালামাল উদ্ধার করে।
পুলিশ বলছে, সিলেট বিভাগের চারটি জেলায় বিদ্যুৎতের মালামাল চুরির সাথে বড় একটি চক্র জড়িত রয়েছে। তথ্য অনুসন্ধ্যানের স্বার্থে পুলিশ এখন কোন কিছু বলছেনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com