কনকপুর ইউনিয়নের উপ-নির্বাচনে লিটন ইউপি সদস্য নির্বাচিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে মোঃ লিটন আহম্মদ ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও রিটার্নিং অফিসার কামরুজ্জামান সরকার জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯নং ওয়ার্ডের ১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো: লিটন আহাম্মদ ৫৫৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: শহীদ ১৭৯ভোট পান।
এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্রার্থীদের মধ্যে সাজু আহমদ সাধু ৭৯ভোট, কয়ছর আহমদ ১৪৮,ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে ১৪২৭জন ভোটারের মধ্যে ৯৬৩ জন ভোটার অংশ গ্রহণ করেন।
উলে¬খ্য,২০১৮ সালের ২১আগষ্ট কনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো: ছালিকুর রহমান এর মৃত্যুজনিত কারণে উক্ত পদ শুন্য হয় বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। বিজয়ী মো: লিটন আহাম্মদ মৃত মেম্বার ছালিকুর রহমানের ১ম পুত্র।



মন্তব্য করুন