বাগারাই প্রবাসী কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার বাগারাই এলাবেন ষ্টার ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত প্রবাসীদের সহযোগিতায় ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ৪ মার্চ সোমবার স্হানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় নিউ ষ্টার ফতেহপুর স্বাগতিক বাগারাই এলাবেন ষ্টারের মোকাবিলা করে। প্রথমে ব্যাট করে স্বাগতিক বাগারাই নির্ধারিত ১০ ওভারে ৭০ রান করে, দলের পক্ষে রিবান সর্বচ্ছ ২১ রান করেন। জবাবে নিউ ষ্টার ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৭১ রান করে ১০ উইকেট জয়লাভ করেন। বিজয়ী দলের বাপ্পি ৫৮ রান করে ম্যান অবদ্যা ফাইনাল নির্বাচিত হন।
ফাইনালে চ্যাম্পিয়ন পুরুস্কার দাতা প্রবাসী মোঃ ঈসমাইল বকস, রানারআপ পুরুস্কার দাতা প্রবাসী পারভেজ আহমেদ উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার খালিছুর রহমান, স্কলার কেজি এন্ড হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, নুরুল ইসলাম, আবজল মিয়া, এনামুল মিয়া,ফজলু মিয়া,আবুল হোসেন সাজু সহ ক্লাবে সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন