ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

March 5, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার শাহ মোস্তফা রোড, বেরিরপাড়, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ৫ মার্চ ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানা পুলিশ ফোর্স। অভিযানকালে শাহ মোস্তফা রোডে অবস্থিত দি পপুলার সিটিস্ক্যান এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, মাহি ফামের্সীকে ৫ শত টাকা, আহম্মদ ভিলাতে অবস্থিত জুই বিউটি পার্লারকে ৫ শত টাকা, বেরিরপাড়ে অবস্থিত সিটি ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫ হাজার টাকা সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে মোট ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, রোগ নির্ণয়ে পরীক্ষার রিএজেন্টের সংরক্ষণের ফ্রিজে মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দিয়ে পরীক্ষা করা, রোগীদের কাছ থেকে পরীক্ষাবাবদ অতিরিক্ত অর্থ আদায়করা, বিউটি পার্লারে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য পণ্য রাখা, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com