মৌলভীবাজারের মন্ত্রী সহ ৩ সংসদ সদস্যকে গণসংবর্ধনা ৯ মার্চ

March 7, 2019,

আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলার ৩টি আসন থেকে নির্বাচিত সরকার দলীয় তিন সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যকে আগামী ৯ মার্চ শনিবার মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনাকে কেন্দ্র করে শহর জুড়ে তোরণ, ফেস্টুন লাগানো হচ্ছে। পৌর শহরের সরকারি স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হবে।

সংবর্ধিত অতিথিরা হলেন মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মৌলভীবাজার-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।

সংবর্ধনাকে সফল করতে সরকারি স্কুল মাঠে নৌকা দিয়ে স্টেজ তৈরী করা ও প্যান্ডাল দিয়ে সাধারণ মানুষের জন্য বসার স্থান তৈরী করা হচ্ছে। সংসদ সদস্যদের সংবর্ধনার জন্য প্রস্তুত পৌরসভা। অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করার জন্য কাজ করে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ।

সংবর্ধনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পৌরসভার উদ্যোগে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত শাহাব উদ্দিন আহমদকে মন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে যাতে তারা মৌলভীবাজারবাসীর উন্নয়নে কাজ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com