প্রধানমন্ত্রীর ছবি প্রেসক্লাবে না দেখে ছাত্রলীগ ব্যাথিত : তাৎক্ষনিক ছবি সভাপতি ও সম্পাদকের কাছে হস্তান্তর

৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মহান দিনে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ, মৌলভীবাজার প্রেসক্লাবের বৃহস্পতিবার দূপুরে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই সময় তারা প্রত্যক্ষ করেন যে জাতির জনকের ছবি প্রেসক্লাবে যথাযথ ভাবে সংরক্ষিত আছে কিন্তু রাষ্ট্রীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার কোন ছবি সংরক্ষিত নেই। এতে তারা ব্যাথিত হন। তাৎক্ষনিক ভাবে তারা নেত্রীর একটি ছবি এনে প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব এবং সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটির কাছে হস্তান্তর করেন। এ সময় তারা আশাবাদ ব্যক্ত করেন জাতির জনকের ছবির পাশে রাষ্ট্রীয় প্রধান শেখ হাসিনার ছবিও স্থান পাবে।
প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান তাদের আগামী কার্যনির্বাহী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেত্রীর ছবি লাগানো হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক তুষার মুনাইম এবং অন্যান্য নেতৃবৃন্দ। –প্রেস বিজ্ঞপ্তি



মন্তব্য করুন