নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জনি বেগম/পলি রানী দেবনাথ॥ “সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ পালিত হয়েছে।
৮ মার্চ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসন র্যালী, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলা সহ নানা কর্মসূচি পালন করেছে।
র্যালীতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ প্রমুখ।

এছাড়া ও উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের প্রোগ্রাম প্রযোজক আল আমিন, নিউজ প্রডিউসার তাহমিদ আহমেদ, সংবাদ প্রতিবেদক জনি বেগম, পলি রানী দেবনাথ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান। এছাড়াও এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুরু হয়েছে ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা। মেলায় ১০ টি স্টল অংশ গ্রহন করেছে।




মন্তব্য করুন