হাফিজ আলাউর রহমানের চশমা মার্কার সমর্থনে গোরারাই বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা ১নং খলিলপুর ইউপি শাখার আয়োজনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলাউর রহমান টিপুর নির্বাচনী সভা ৭ই বৃহস্পতিবার সন্ধা গোরারাই বাজার অনুষ্ঠিত হয়।
হাফিজ জালাল আহমদের পরিচালনায় এবং আল ইসলাহ ৮নং ওয়ার্ডের সভাপতি হাফিজ তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও পদপ্রার্থী হাফিজ আলাউর রহমান টিপু ।
মৌলভীবাজার জেলা আল ইসলাহ উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আনজুমানে আল ইসলাহমৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক আহমদ,শাহজালাল টাষ্ট্র এর সহসভাপতি শফিকুর রহমান,খলিলপুর ইউপি প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াস মিয়া, ওয়াহিদসিদ্দেক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ লতিফুর রহমান ,সাবেক মেম্বারখালিছুর রহমান, মাওলানা দুরুদ আহমেদ প্রমুখ ।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী টিপু আগামী ১৮ মার্চ চশমা মার্কা ভোট দেয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।



মন্তব্য করুন